গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিপুর উচ্চ বিদ্যালয়। ১৮৮২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ পথ পরিক্রমায় এই অঞ্চলের অগণিত শিক্ষার্থীর জীবনে জ্ঞানের আলো জ্বালিয়েছে। অজপাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত হয়েও বিদ্যালয়টি তার স্বীয় মহিমায় উজ্জ্বল। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিদ্যালয়টি এই এলাকার শিক্ষা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, যারা পরবর্তীতে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। সময়ের সাথে সাথে বিদ্যালয়টির অবকাঠামগত উন্নয়ন সাধিত হয়েছে এবং বর্তমানে এটি একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
| শ্রেণী | শাখা | অনুমোদনের তারিখ | অনুমোদনকারী |
|---|---|---|---|
| ষষ্ঠ | খ | ০৩/০৫/২০০৩ ইং | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। |
| শ্রেণী | বিষয় | অনুমোদনের তারিখ | অনুমোদনকারী |
|---|---|---|---|
| নবম | কম্পিউটার শিক্ষা | ১২/০৭/২০০৩ ইং | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। |
| শ্রেণী | বিভাগ | অনুমোদনের তারিখ | অনুমোদনকারী |
|---|---|---|---|
| নবম | বিজ্ঞান বিভাগ | ২৯/০৪/২০১০ ইং | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। |
| দশম | বিজ্ঞান বিভাগ | ২৯/০৪/২০১০ ইং | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। |